বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়ের ২৫০০ কোটি টাকার তদন্ত চান নজরুল

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নাগরিক হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে তার একাউন্টে আড়াই হাজার কোটি টাকার ‘সন্দেহজনক লেনদেনের’ ঘটনা রাষ্ট্রীয় স্বার্থে তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম বলেন, এফবিআইয়ের (যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা) একজন এজেন্টকে ঘুষ দিয়ে এক প্রবাসী বাংলাদেশি তরুণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর পুত্রের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করেছিল। সেখানে দেখা গেছে, প্রধানমন্ত্রীর পুত্রের একটি অ্যাকাউন্টেই আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ তিনশো মিলিয়ন ডলার জমা আছে। এটি সন্দেহজনক লেনদেন।

শেয়ারবাজার ও ব্যাংক লুটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের শেয়ারবাজার ও ব্যাংক লুট হয়ে গেছে। সে দেশের একজন নাগরিকের বিদেশের কোনো একাউন্টে যদি আড়াই হাজার কোটি টাকার মতো বড় অ্যামাউন্টের সন্দেহজনক লেনদেন হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে- সে ব্যাপারে খোঁজ নেয়া, তদন্ত করা। জয় বাংলাদেশের নাগরিক। রাষ্ট্র আমাদের সকলের। তাই ব্যক্তি কে, সেটা রাষ্ট্রের দেখার বিষয় নয়। রাষ্ট্রের টাকা হলে সে টাকা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আর যদি তদন্তে দেখা যায়, এটি রাষ্ট্রের টাকা না; তারই ন্যায্য, ট্যাক্স দেয়া ও উপার্জনের টাকা, তাহলে তো কোনো অসুবিধা নেই।

নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটিই স্বাভাবিক। তাছাড়া আমরা নিজেরা কেউ কারো শত্রু নই। দেশে এখন দুঃসময় চলছে। আমাদের মধ্যে এখন ঐক্য দরকার। দলটাকে শক্তিশালী করে আন্দোলনকে জোরদার করতে হবে। সেই লড়াইয়ে জিততে না পারলে শুধু মান্নান সাহেব না আমাদের সবাইকেই জেলে যেতে হবে, কেউ বাদ যাবে না।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী স্যায়েদুল আলম বাবুলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আফজাল এইচ খান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী