বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝিনাইদহে এবার সরকার দলীয় এমপির গরু চুরি !

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে এবার সরকার দলীয় এমপির গরু চুরি ঝিনাইদহ জেলায় গরু চোরের উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এবার ঝিনাইদহ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইয়ের গরু চুরি হয়েছে।

এ নিয়ে শৈলকুপা পুলিশের ঘুম হারাম হয়ে গেছে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, উপজেলার মামুদপুর গ্রাম থেকে এমপি সাহেব ও তার পরিবারের ৩টি গরু চুরি হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মাইলমারি গ্রাম থেকে একজনকে আটক করেছে। ওসি আরো জানান, মঙ্গলবার গভীর রাতে এই গরু চুরি হয়।

তারা চুরি হওয়া গরু উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন। তবে এ বিষয়ে তারা কোন অভিযোগ করেনি। এ ব্যাপারে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই জানান, তার একটি ও ভাতিজাদের ২টি গরু এক গোয়ালে ছিল।

মঙ্গলবার রাতে তিনটি গরু চুরি হয়ে গেছে। বিষয়টি শৈলকুপা থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে জেলা ব্যাপী গরু চুরির মচ্ছব চলছে। জেলার বিভিন্ন স্থান থেকে একের পর এক গরু চুরির খবর পাওয়া যাচ্ছে। স¤প্রতি কোটচাঁদপুরের সোয়াদি গ্রাম থেকে তিনটি গরু চুরি হয়। সদর উপজেলার বংকিরা ক্যাম্পের পুলিশ তিনটি গরু ও ড্রাইভারসহ একটি ট্রাক আটক করে।

কিন্তু এখনো গরু চোরদের আটক করতে পারেনি। থানায় কোন মামলাও করেনি। ট্রাাকটি বংকিরা পুলিশ ক্যাম্পে পড়ে আছে। সদর উপজেলার গান্না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের সাজেদুল, শরিফুল ও আশাদুলের ৭টি গরু চুরি হয়েছে। বাজারগোপালপুর ও তার আশাপাশ গ্রাম থেকে গরু চুরির থবর পাওয়া যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি