ঝিনাইদহে জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান


জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান মহেশপুর তৃনমূল বিএনপি’র নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। ঈদ পরবর্তী ১৬ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর এই তিন দিন মহেশপুরের থানা-পৌর সহ সর্বস্তরের মানুষের সাথে তিনি দেখা করেন ও কুশল বিনিময় করেন।
এ সময় মহেশপুরের কাজীরবেড়, নাটিমা, বাঁশবাড়ীয়া, সামান্তা, পান্তাপাড়া, শ্যমকুড়, ন্যপা, যাদপপুর, মান্দারবাড়িয়া সহ বিভিন্ন এলাকার মানুষেরা মনির খানকে একনজর দেখার জন্য ভীড় করতে দেখা যায়। মনির খানও তাদেরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
মনির খান জনতার উদ্দ্যেশে জানান, আমি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। এই জন্য আমি গানের মানুষ আর এই গানের মাধ্যমেই আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি। আর আমার এত ভালোবাসার প্রাপ্তি নিয়ে আমি রাজনীতির মাধ্যমেও আপনাদের সাথে চলতে চায়। সুস্থ ধারার রাজনীতি নিয়েই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাবো।
তিনি আরো বলেন, মহেশপুর ও কোটচাদপুরের সকল মানুষের ভালোবাসা নিয়ে দলের অভ্যন্তরীন সকল কোন্দল বিভেদ ভুলে সকলকে সামনে নিয়ে এগিয়ে যাবো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













