ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় তরুণ নিহত


ঝিনাইদহে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নয়ন হোসেন (১৮) নামে এক তরণকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। আজ বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। নিহত নয়ন ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ও নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার বিকেলে শহরের আদর্শপাড়ায় অবস্থিত মর্নিংবেল স্কুলের পেছনের একটি মাঠে ক্রিকেট খেলছিল নয়ন। এ সময় ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে নয়নের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত আদর্শপাড়া এলাকায় নয়নকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।
তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখান থেকে আবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













