ঝিনাইদহে ভুয়া চিকিৎসক ও বখাটে গ্রেফতার


ঝিনাইদহ প্রতিনিধিঃ পৃথক ঘটনায় গৌতম অধিকারী নামে এক ভুয়া চিকিৎসক এবং রাজু মন্ডল মন্ডল নামে এক বখাটেকে গ্রেফতার করে জেল জরিমানার দন্ড প্রদান করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা শহর থেকে গৌতম অধিকারী নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশ।
এ সময় ওই ক্লিনিকটি সিলগালা করে দেয়। গৌতম অধিকারী মাগুরার শিবরামপুর গ্রামের গোবিন্দ অধিকারীর ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, দীর্ঘ চার বছর ধরে গৌতম অধিকারী নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে শৈলকুপার করিবপুরে স্বপ্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাকে ১৫ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই ক্লিনিকটি সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে মঙ্গলবার রাজু মন্ডল (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন এ দন্ডাদেশ দেন।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজু ভায়না গ্রামের রাস্তায় দাড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করছিলো। এ সময় গ্রামবাসি তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













