রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝড়ে ওবায়দুল কাদেরের হেলিকপ্টার জরুরি অবতরণ

ঝড়ের কবলে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার।
আজ সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় দেশিগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
image-22884-1488780892
সেতুমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে তাঁরা নওগাঁ যাচ্ছিলেন।

খালিদ মাহমুদ বিষয়টি সম্পর্কে বলেন, ঝড়, মেঘের কারণে আবহাওয়া অনুকূলে ছিল না। এর মধ্যে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হন। ৪০ মিনিট পর আবহাওয়া অনুকূলে এলে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা হয়।

পরে বেলা ১১টা ২২ মিনিটে আওয়ামী লীগ নেতাদের হেলিকপ্টার নওগাঁয় অবতরণ করে।
download

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে