ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে


ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১১ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৪২ মিনিটে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৬ ডিগ্রি সেলিসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













