টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে উঠায় টাইগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগাররা পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী এ অসামান্য সাফল্যের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত।
শেখ হাসিনা বিজয়ের এ ধারা জাতীয় দল আগামীতেও বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে এ ম্যাচ প্রত্যক্ষ করেন এবং টাইগারদের অনুপ্রেরণা দেন। অলরাউন্ডার মাহমুদুল্লাহ’র বিজয়সূচক বাউন্ডারির পর শেখ হাসিনা হাত নেড়ে বাংলাদেশের বীরদের অভিনন্দন জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













