টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না অভিনেত্রী শুভ্রা


একসময়ের সাড়া জাগানো চলচ্চিত্র অভিনেত্রী শুভ্রা এখন মানবেতর জীবন-যাপন করছেন। এমনকি টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না সত্তর-আশির দশকের এই অভিনেত্রী।
অসুস্থতার কারণে মাঝে ১০ দিনের মতো রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা করাতে পারলেও টাকার অভাবে চিকিৎসা না করেই বাসায় ফিরে আসতে হয় তাকে।
জানা যায় বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন শুভ্রা। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সাহায্য পেয়েও মেলেনি সহায়তা।
স্বাধীনতার পরপরই বাবুল চৌধুরী পরিচালিত ‘যাহা বলিব সত্য বলিব’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে শুভ্রার। এরপর অসংখ্য ব্যবসাসফল ছবিতে অভিনয় করেন তিনি। এক মুঠো ভাত, বাজিমাত, আপনজন, আদরের সন্তানসহ আরো অনেক সফল ছবি আছে তার ঝুলিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













