বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাকার জন্য মানুষ ‘এতটা’ নৃশংস হতে পারে?

ছোট বেলার প্রতি রাতে ঠাকুমার ঝুলির গল্প বলে ঘুম পাড়ানো কিংবা মা বকলে ছূট্টে গিয়ে লুকোনো। অথবা বাবা লাঠি নিয়ে পেটাতে এলে তাঁকে ঢাল করে দাঁড়িয়ে পরা। ছোট্ট শিশুর কাছে দাদু-ঠাকুমা মানেই বড় আদরের।

মা-বাবার পরেই তাঁর আবদারের জায়গা হল দাদু-ঠাকুমা। কিন্তু এই আদর-আবদার যদি আর এমনটা না থাকে? বাবার মারের ভয়ে লুকতে যাওয়া সেই নিরাপদ ঠাকুমার কোল যদি হয়ে ওঠে সবথেকে আতঙ্কের?

চেক প্রজাতন্ত্রের ১৩ বছরের ছেলেটার এমনই অভিজ্ঞতা হয়েছে। ঠাকুমার কাছে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল ছেলেটি। সেই সময় হঠাতই ঠাকুমার মাথায় চেপে বসে টাকার লোভ। বিমার টাকা পেতে তাই ফন্দি আঁটেন নাতিকে মেরে ফেলার।

ওয়াইনের সঙ্গে মাদক মিশিয়ে নাতিকে খাওয়ান ওই মহিলা। নাতি অচৈতন্য হয়ে পড়লে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান। তাঁর প্ল্যান ছিল আগুনে পুড়ে নাতি মারা গেলে ফায়ার ইন্সুরেন্সের ১০ লক্ষ ৭৮ হাজার টাকা তিনি দাবি করবেন বিমা কোম্পানির কাছে। সেই টাকা দিয়ে ধার দেনা যা আছে শোধ করে বাকি জীবনটা আরামেই কেটে যাবে।

কিন্তু কথায় বলে না, রাখে হরি মারে কে। তাই সবকিছু পরিকল্পনামাফিক চললেও শেষবেলায় ঘরে আগুন জ্বলতে দেখে প্রাতিবেশীরা উদ্ধার করে নিয়ে যায় ছেলেটিকে। আদালতে মামলা দায়ের হলে নাতিকে খুনের চেষ্টায় ১৬ বছরের জেল হয় ওই মহিলার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প