টানা তিন দিন মোবাইল ইন্টারনেটে ধীরগতি


দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন ধরে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন হওয়ার তথ্য জানান ব্যবহারকারীরা। মোবাইল ফোর-জি ইন্টারনেট ব্যবহারে ধীরগতি এবং কোথাও কোথাও একেবারেই ইন্টারনেট মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পর্যন্তও পাওয়া যাচ্ছে না ।
জানা যায়, রাজধানীতে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। তারা জানান, মঙ্গলবার বিকালের পর থেকে সমস্যা শুরু হয়ে বুধবার দুপুরের পর থেকে মোবাইল ফোনে ইন্টারনেটের গতি কমে গেছে। এতে করে নানা ধরনের ভোগান্তিতে পড়েন তারা। বিশেষ করে ম্যাসেজিং অ্যাপগুলো ব্যবহারে বেশি সমস্যা হচ্ছে। ডিজিটাল লেনদেনেও সমস্যার মুখোমুখি হয়েছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে একবোরেই ঢোকা যাচ্ছে না বলেও জানা যায়। ফলে মোবাইল যোগাযোগে ব্যাপক বিপত্তির মুখে পড়েছেন তারা। ব্রডব্যান্ড সেবা নিরবিচ্ছিন্নভাবেই ব্যবহার করা যাচ্ছে।
মোবাইল ইন্টারনেট ধীরগতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অপারেটর অথবা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













