মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টু হুইলার চালালেই পুড়িয়ে মারা হবে মেয়েদের

মেয়েদের টু হুইলার চালাতে দেখলে ওই স্কুটি সহ তাঁদের পুড়িয়ে মারা হবে। এমনটাই হুমকি দিয়েছে, সংবাজ অ্যাসোসিয়েশন জম্মু অ্যান্ড কাশ্মীর নামে এক সংগঠন। তারাই উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোঁড়ে বলে দাবি করে ওই সংগঠন শ্রীনগরের প্রাণকেন্দ্র লাল চকের দেওয়ালে দেওয়ালে পোস্টার মেরেছে। মেয়েদের অনুরোধ করা হচ্ছে, কেউ যেন টু হুইলার না চালান।

জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ও লস্কর ই তইবার পোস্টারেও দেখা যাচ্ছে দক্ষিণ কাশ্মীরে। ওই এলাকাতেই নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চলছে সবথেকে বেশি। পোস্টারে সাধারণ মানুষকে আন্দোলন চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, মহিলাদের বলা হয়েছে, ঘরের বাইরে না বার হতে। সরকারি কর্মীদের অফিসে যেতে বারণ করা হয়েছে। সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ উমর ফারুক ও ইয়াসিন মালিকদের মত বিচ্ছিন্নতাবাদীরা অশান্তি জিইয়ে রাখতে ৫ তারিখ পর্যন্ত ধর্মঘট ডেকেছে। লস্কর ই তইবা হুমকি দিয়েছে, যদি কাশ্মীরীরা এই ধর্মঘট না মানার চেষ্টা করে, তবে তাদের কঠোর শাস্তি পেতে হবে।

এই পোস্টারগুলির পিছনে কারা রয়েছে জানতে উঠে পড়ে লেগেছে পুলিশ। তাদের দাবি, এইসব পোস্টারে ভয় পাওয়ার কোনও কারণ নেই, সাধারণের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মেয়েদের স্বাভাবিকভাবে টু হুইলার চড়ারও অনুরোধ করেছে তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প