বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টেলি শপিংয়ের চাকরির নামে অনৈতিক ব্যবসার ফাঁদ!

টেলি শপিংয়ের প্রশিক্ষণ দেওয়ার নাম করে সেক্স চ্যাটিংয়ের ফাঁদ! নামিদামি সংবাদপত্রে টেলি শপিংয়ের বিজ্ঞাপন দেখে এমনটা কল্পনাও করতে পারেননি একদল তরুণী। অনলাইন শপিংয়ের জন্য টেলি কলারের প্রশিক্ষণ নিয়ে উপার্জনের আশা করেছিলেন তারা। কিন্তু কয়েকদিন প্রশিক্ষণ নেওয়ার পরই তাদের ভুল ভাঙে। ওই তরুণীদের অভিযোগের ভিত্তিতেই ৪ নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বারাসত থানার পুলিশ।

প্রশিক্ষণ নিতে আসা ওই তরুণীদের অভিযোগ, চাকরি পাওয়ার আশায় তারা বারাসতের ডাকবাংলো মোড়ের এক অফিসে গিয়েছিলেন। কথা ছিল এক সপ্তাহ ট্রেনিংয়ের পর টেলি শপিংয়ের কাজে যোগ দেবেন তরুণীরা। কথামতো নাকি এক সপ্তাহ ধরে প্রশিক্ষণও হয় তাদের। কিন্তু প্রশিক্ষণ শেষ হতেই বদলে যায় প্রতিশ্রুতি। গত সোমবার প্রশিক্ষণে যোগ দেওয়া সব মেয়েদের হাতে অবাঙালি বেশ কিছু লোকের মোবাইল নম্বরের তালিকা ধরিয়ে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আর বলে দেওয়া হয়, ফোন করে অনলাইনে ‘সেক্স চ্যাট’ করার জন্য উৎসাহিত করে, বিনিময়ে টাকা তুলতে হবে।

এই ঘটনার পরই বেঁকে বসেন ওই তরুণীরা। জমা দেওয়া নিজেদের ডকুমেন্ট ফেরতের জন্য ৪ ঘণ্টা ধরে অপেক্ষাও করেন। শেষমেশ উপায় না দেখে বারাসত থানায় সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। এর পর বারাসত থানার পুলিশ তদন্তে নেমে চাকরিপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার মালিক দেবাশিষ ঘোষসহ ওই সংস্থার সঙ্গে সঙ্গে যুক্ত ৪ নারীকে গ্রেপ্তার করে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ৯ দিন আগে বাগুইআটির বাসিন্দা দেবাশিষ ঘোষ বারাসতের ডাকবাংলো মোড়ে একটি বাড়ির দোতলায় সেক্স পার্লারের ব্যবসা করার জন্য অফিস ভাড়া নেয়। গ্রেপ্তারকৃতদের আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প