বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টেস্ট পরীক্ষা দেওয়া হলো না তাহমিনার

মাধ্যমিকের (এসএসসি) টেস্ট পরীক্ষা দেওয়া হলো না মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের হামলায় আহত স্কুলছাত্রী তাহমিনা আক্তারের (১৫)।

রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে সহপাঠীরা পরীক্ষায় অংশ নিলেও তাহমিনা এখন যন্ত্রণায় কাতরাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

গতকাল মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে বাড়ি ফিরেই হামলার শিকার তাহমিনা আজ বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেনি।

গতকাল সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় তাহমিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সে সিরাজদীখান উপজেলার চোরমর্দন এলাকার তফিজউদ্দিনের মেয়ে।

ছাত্রীর ভাই মো. জসিমউদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভোরে জ্ঞান ফিরেছে তাহমিনার। কথাও বলেছে। মাথায় কোপ লাগার ফলে রক্তক্ষরণ হয়। এ জন্য বুধবার সকালে সিটিস্ক্যান করতে তাহমিনাকে রাজধানীর ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, বুধবার অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করে সিরাজদীখান থানায় মামলা করেছেন তাহমিনার বাবা তফিজউদ্দিন।

ওসি বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত