সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টোবাকোর কোম্পানীর দুই প্রতিনিধি জেল হাজতে

তামাক পণ্যের অবৈধ বিজ্ঞাপন প্রচারের দায়ে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর দুই প্রতিনিধিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। এসময় অফিসার সাফিম ও বিক্রয় প্রতিনিধি আমিনুল ইসলামকে পুলিশে সোপর্দ করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়। এ সময় শহরের কোর্ট চত্বর, সরকারী কলেজ এলাকা, সেন্টু মার্কেট, বাস স্ট্যান্ড এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী মেজিস্ট্রেট রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত আব্দুল মান্নান সেন্টু মার্কেটে তামাকপণ্যের দোকানে ব্রিটিশ অমেরিকান টোবাকো কোম্পানীর গোল্ড লিফ ব্রান্ডের বিজ্ঞাপন ও প্যাকেট প্রদর্শনের অপরাধে দোকানমালিক আনারুল হক ও আব্দুল হামিদকে ৪০০০ টাকা জরিমানা করে।

এছাড়া পৌরসভা এলাকায় গোল্ড লিফ ব্রান্ডের বিভিন্ন পয়েন্ট অব সেল অপসারণ করা হয়। এ সময় ব্রিটিশ অমেরিকান টোবাকো কোম্পানীর বিক্রয় প্রতিনিধি আমিনুল ইসলামকে বিজ্ঞাপন প্রচার করার সময় হাতেনাতে ধরা হয়।

পরে তার দেয়া তথ্যানুসারে ভ্রাম্যমাণ আদালত শহরের মিস্ত্রি পাড়ায় ব্রিটিশ অমেরিকান টোবাকো কোম্পানীর স্থানীয় প্রতিনিধি মেসার্স হক অ্যান্ড কোম্পানীর অফিসে গেলে বিপুল সংখ্যক বিজ্ঞাপন সামগ্রী উদ্ধার করে। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের ৫ ধারা তথা ‘তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান’ লঙ্ঘনের দায়ে কোম্পানীর টেরিটরী অফিসার সাফিমকে ১ লখ টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে টেরিটরী অফিসার সাফিম ও বিক্রয় প্রতিনিধি আমিনুল ইসলামকে পুলিশে সোপর্দ করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এসআই নাজমুল হক, তামাক নিয়ন্ত্রনে কর্মরত বেসরকারী সংগঠন সমূহের জোট কনসোর্টিয়াম ফর স্মোক ফ্রি রাজশাহী অ্যান্ড রংপুর ডিভিশনের প্রতিনিধি বিসিডিপি’র নির্বাহী পরিচালক আলতাব হোসেন, প্রোগ্রাম অফিসার আল মামুন সুমন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে