ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ শৈলকুপায় বালিবাহী ট্রলির চাপায় শামীম হোসেন (২০) নামের এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাকিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার চরপাড়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, শামীম হোসেন মোটরসাইকেল নিয়ে শৈলকুপায় যাচ্ছিলেন। পথে চরপাড়া এলাকায় বালুভর্তি একটি ট্রলি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ ট্রলিটি জব্দ করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













