ট্রাম্পকে অনেক শোধরাতে হবে: ওবামা


বিদায়ী সংবাদ সম্মেলনে নিজের কার্যকাল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন দেশের অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল ছিল না। অর্থনৈতিক মন্দা চলছিল। সেখান থেকে দেশকে একটা ভাল জায়গাতেই রেখে যাচ্ছি।
হোয়াইট হাউসে আগেই সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প কেমন দেশ চালাতে পারেন, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন ওবামা। তার কথায়, ‘অনেক কথা মুখে বলা যায়। শুনতে ভালই লাগে। কিন্তু কাজে করে দেখানো কঠিন। একজন রাষ্ট্রনায়ককে অনেক দায়িত্বশীল হতে হয়। অনেক ভারসাম্য রেখে চলতে হয়। আশা করব, ট্রাম্প প্রচারে যা বলেছেন, সেটাই তার শেষ কথা নয়। প্রচারে হয়ত অনেক কিছুই বলতে হয়। কিন্তু প্রশাসনে বসলে নিজের কাজকর্মে একটা ভারসাম্য আনতে হয়।
ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানার প্রত্যাশা
ওবামা আশা প্রকাশ করে বলেন, আশা করব, তিনি বাস্তববাদী হয়ে উঠবেন। ট্রাম্পকেও অনেক বদলাতে হবে। নইলে দেশকে ঠিকঠাক চালাতে পারবেন না। ভাল লোকের সঙ্গে মিশতে হবে, তাদের কথা শুনতে হবে, তবে দেশকে সঠিক দিশা দেখাতে পারবেন। তাকে বুঝতে হবে, যারা তাকে সমর্থন করেছেন, তিনি শুধু তাদের রাষ্ট্রপতি নন। যারা বিরোধীতা করেছেন, তিনি তাদেরও প্রতিনিধি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













