ট্রাম্পকে অভিনন্দন: ইন্ডিপেন্ডেন্টে বড় নিউজ শেখ হাসিনা


সব পূর্বাভাস-জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব নেতারা। অভিবাসী বিরোধী ও ইসলাম বিরোধী প্রচারণার কারণে বিতর্কিত ট্রাম্পকে প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
ইসলাম বিরোধী প্রচারণা চালানোর পরেও বিশ্বের অন্যতম মুসলিমপ্রধান দেশের প্রধানমন্ত্রীর এ অভিনন্দন বার্তা বড় সংবাদ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এ।
ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকান জনগণ এবং বিশ্ব মানবতার সেবায় তার অসাধারণ নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন।


যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধের হুঁশিয়ারিই শুধু নয় “টুইন টাওয়ার হামলার পর নিউজার্সিতে আরব জনগণ উল্লাস করেছে” নির্বাচনী প্রচারণাকালে এমন ভিত্তিহীন-অসত্য তথ্যও প্রচার করেন ট্রাম্প।
তাই বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তাটি ইন্ডিপেন্ডেন্ট-এ গুরুত্ব পেয়েছে। যেখানে তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ও তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান। তবে কূটনৈতিক দিক থেকে এর প্রয়োজনীয়তাও উল্লেখ তরা হয়েছে ওই প্রতিবেদনে।


রানা প্লাজা দুর্ঘটনার পর ২০১৩ সালে ওবামা প্রশাসন বাংলাদেশের বাণিজ্যিক সুবিধাগুলো বাতিল করে। তাই এখন রক্ষণশীল নীতির প্রচারক ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কতটা বাণিজ্য সুবিধা পায় তা নিয়ে সংশয়ও প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













