বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পকে নিয়ে কথা বলতে মানা!

সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন নেতা ও নাগরিক সরব। কিন্তু এই নিষেধাজ্ঞার বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া নিশ্চুপ। উল্টো দেশটি তাদের নাগরিকদের ট্রাম্পের বিষয়ে কথা বলতে না করেছে। ফরেন পলিসি সাময়িকীর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত সোমবার এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ট্রাম্পের নীতির প্রভাব তাঁদের ওপর পড়েনি। তাই এ নিয়ে তাঁরা কেন ক্ষোভ দেখাবেন বলে প্রশ্ন রাখেন তিনি।

উইদোদোর মুখপাত্র জোহান বুদি বলেছেন, ইন্দোনেশিয়ার জনগণের ওপর আমেরিকার প্রেসিডেন্টের নীতির প্রভাব যাতে না পড়ে, তা নিশ্চিত করেছেন উইদোদো।

জোহান বুদি বলেন, ট্রাম্পের বিষয়ে কথা না বলতে জনগণকে বলা হচ্ছে।

ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশের বিষয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকেরও কোনো টুঁ শব্দ শোনা যাচ্ছে না। অথচ এই নাজিবই মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নির্যাতনের বিষয়ে উচ্চকিত।

ট্রাম্পের বিদ্বেষমূলক নীতির বিষয়ে নেতারা নীরব থাকায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সাধারণ মানুষ ক্ষুব্ধ। এ ছাড়া দেশ দুটির জনগণের আশঙ্কা, নিষেধাজ্ঞার পরের পালা তাদের ওপরই পড়তে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প