বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পবিরোধীদের সমর্থন করি: প্রিয়ঙ্কা

যুক্তরাষ্ট্রের ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরিসংখ্যান বলছে, সেখানে ট্রাম্পবিরোধীদের সংখ্যাই বেশি। তাই প্রেসিডেন্টের শপথগ্রহণের পরদিনই ওয়াশিংটন ডিসিতে নারীরা প্রতিবাদ মিছিল বের করেন। সেখানে উপস্থিত থাকতে না পারলেও সেই মিছিলকে সমর্থন জানিয়েছেন বলিউডি হার্টথ্রব প্রিয়ঙ্কা চোপড়া। তিনি টুইট করেছেন, ‘আমি ট্রাম্পবিরোধী প্রতিবাদ মিছিলের অংশ হতে পারলাম না বলে খারাপ লাগছে। কিন্তু প্রতিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।’

এই মুহূর্তে ‘বেওয়াচ’-এর শুটিংয়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন এ নায়িকা। ‘কোয়ান্টিকো’র সৌজন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন রাজ্যে রয়েছেন প্রিয়াঙ্কা। বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। গত কয়েক মাস ধরেই ট্রাম্প-হিলারির লড়াইয়ে সরগরম ছিল গোটা বিশ্ব। ট্রাম্প বিজয়ী হওয়ার পর কোনো প্রতিক্রিয়া দেননি প্রিয়াঙ্কা। তবে এই মিছিলকে সমর্থন করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বসাটা তিনি মেনে নিতে পারেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত