ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান মাতালেন বলি-তারকা মানসভি


বলিউডে পা রাখতে না রাখতেই মানসভি এবার পাড়ি দিলেন বিদেশের মাটিতে৷ রাতারাতি সেখানেও হয়ে উঠলেন জনপ্রিয় এই প্রাক্তন মিস ইন্ডিয়া ৷ অনেকে বলছেন ট্রাম্প যুগে ভারত-আমেরিকা সম্পর্কের একটা নতুন শুরু যা হয়তো মানসভির হাত ধরেই হতে চলেছে৷ আমেরিকার নয়া প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে নাচের তালে তাল মেলালেন বি-টাউনের সুন্দরী মানসভি৷ সম্প্রতি, লিঙ্কন মেমোরিয়ালে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান জমজমাট করে তুললেন সুন্দরী মানসভি৷ প্রায় ৮০ লক্ষ্য দর্শকের সামনে তিনি পারফর্ম করলেন৷ শুধু তাই নয়, আপামর মানুষ মুগ্ধ হলেন তাঁর এই পারফর্মেন্সে৷ ট্রাম্প যুগে ভারত-মার্কিন সম্পর্কের মাঝে সেতু বন্ধনের কাজ করছেন এই বলিউডি তারকা, এমনটাই মনে করছেন অনেকে৷
বিদেশের মাটিতে মানসভি এদিনএকের পর এক বলিউডের গানে মাতালেন মন্ঞ্চ৷ ‘কালা চশমা’, ‘জুম্মে কি রাত’, ‘জয় হো’, ‘ধুম মাচালে’ এমনই সুপারহিট বলিউডি গানের সঙ্গে পারফর্ম করলেন তিনি৷ভারত-মার্কিন সম্পর্কের উন্নতিতে মোট ১১ টি অভিষেক অনুষ্ঠানে কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন মানাসভি৷চলতি মাস থেকেই শুরু হতে চলেছে এই অনুষ্ঠানগুলি৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













