বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের কাছে পরাজয় স্বীকার করে যা বললেন হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে পরাজয় স্বীকার করে নিয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন।

আজ বুধবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ তথ্যমতে, ২৮৮টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন ট্রাম্প; হিলারি পেয়েছেন ২১৫টি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প।

এদিকে, পরাজয় স্বীকার করে নেওয়া হিলারি সমর্থকদের উদ্দেশে আজ কোনো বক্তব্য দেবেন না। এ ইঙ্গিত দিয়েছেন তাঁর প্রচারশিবিরের চেয়ারম্যান জন পোডেস্টা।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে পোডেস্টা বলেন, ‘অনেক রাজ্যে আমরা জয়ের কাছাকাছি রয়েছি। তাই আজ আর বলার মতো কিছু নেই।’

সমর্থকদের উদ্দেশে পোডেস্টা আরো বলেন, ‘আপনাদের কণ্ঠ এবং উদ্যম হিলারিসহ আমাদের জন্য ভীষণ উদ্দীপক। আমরা আপনাদের নিয়ে গর্বিত। আমরা তাঁকে (হিলারি) নিয়েও গর্বিত। তিনি দারুণ কাজ করেছেন এবং তাঁর কাজ এখনো শেষ হয়ে যায়নি। এখন চলুন ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং ভোটগুলো নিজেদের ঘরে আনি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প