মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হোয়াইট হাউসে

ট্রাম্পের খাবারের মেন্যুতে গরুর গোশত!

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যাত্রা শুরু করেছে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট পরিবার। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দুপুরের খাবারটা এক ধরনের দাওয়াতই বলা যায়। রীতি অনুযায়ী মার্কিন কংগ্রেসের সদস্যরা নতুন প্রেসিডেন্টের জন্য অভিষেক ভোজের আয়োজন করেন।

স্থানীয় সময় গত শুক্রবার দুপুরেই (বাংলাদেশ সময় গভীর রাত) ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। ক্যাপিটল হিলে আয়োজিত ট্রাম্পের ওই অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথি যোগ দেন। আপ্যায়ন শুরু হয় মেইন লবস্টার (এক ধরনের গলদা চিংড়ি) এবং গালফ শ্রিম্প (চিংড়ি) দিয়ে।

সঙ্গে স্যাফরন সস। আরো ছিল পি নাট ক্রাম্বল। এরপর গরুর গোশত। সঙ্গে জুনিপার জাস নামে একটি খাবার। ডেজার্টে ছিল চকোলেট আর চেরি ভ্যানিলা আইসক্রিম। ট্রাম্প এখন আর অ্যালকোহল নেন না বলে জানা গেছে। তবে অতিথিদের জন্য ছিল ক্যালিফোর্নিয়ার ওয়াইন আর শ্যাম্পেইন।

২০০৯ সালে বারাক ওবামার অভিষেক ভোজেও ছিল গলদা চিংড়ি, চিংড়ি ও বিভিন্ন সামুদ্রিক মাছ। তবে হাঁসের মাংস ও শীতের সবজি ছিল প্রধান খাবার। ডেজার্ট হিসেবে ছিল অ্যাপল স্পঞ্জকেক।

২০০৫ সালে জর্জ ডব্লিউ বুশের অভিষেক ভোজে ছিল কাঁকড়ার রেসিপি। সঙ্গে বিভিন্ন ধরনের চিংড়িও ছিল। আরো ছিল কোয়েল পাখির মাংস। ডেজার্টে ছিল লেমন পুডিং। ব্লুমবার্গ, ইউএসএ টুডে

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প