বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ট্রাম্পের জয়ে যৌনাকাঙ্ক্ষা হারিয়েছেন নারীরা’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের কারণে অনেক নারীই বেডরুমে যৌনাকাঙ্ক্ষা হারিয়েছেন বলে দাবি করেছেন সেক্স থেরাপিস্ট কিম্বার্লি রেসনিক আন্ডারসন। এর কারণ হিসেবে আন্ডারসন বলছেন, নারীদের নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এসব খবর প্রকাশিত হওয়ার পর যেসব নারীর স্বামী কিংবা বয়ফ্রেন্ড ট্রাম্পের সমর্থক তাদের প্রতি তাদের সঙ্গীনীদের একটা বাজে ধারণা তৈরি হয়েছে এবং এ কারণেই যৌন মিলনের প্রতি অনাগ্রহী হয়েছেন তারা।

যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়ার এ বিষয়টিকে ‘ট্রাম্পের কারণে বেডরুমে নেতিবাচক প্রভাব’ হিসেবে বর্ণনা করেছেন আন্ডারসন।

আন্ডারসন নামের ওই সেক্স থেরাপিস্ট যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে বলেন, ‘ট্রাম্পের জয়ের পর থেকেই আমি একটি অভিযোগ পাচ্ছি যে যৌন মিলনের শুরুতেই বয়ফ্রেন্ড কিংবা স্বামীর উপরে ক্ষেপে যাচ্ছেন নারীরা। এ বিষয়টি নিয়ে অনেকেই অভিযোগ করেছেন।’

তিনি বলেন, ‘আমাকে এক রোগী বলছিলেন যে ট্রাম্পের জয়ের পর থেকেই যৌনমিলন তার কাছে আগ্রহ হারিয়েছে। তার স্বামীর নারীদের শোষণ করার মানসিকতা আছে বলে মনে করছেন তিনি এবং এটা তাকে অসুস্থ করে তুলছে।’

আন্ডারসন বলেন, ‘এ রকম মানসিক সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা আমার অফিসে ক্রমাগত বাড়ছে।’

তিনি বলেন, ‘আমার কাছে আসা আরেকজন অভিযোগ করেন, যখন তার স্ত্রী জানল যে তিনি ট্রাম্পের সমর্থক তখন থেকেই বেডরুমে সে তার সঙ্গে কিছু করতে চায় না। অনেকটা এরকম যে হঠাৎই তিনি তার স্ত্রীর শত্রু হয়ে গেছেন।’

আন্ডারসন বলেন, ‘একবার অফিসে এক দম্পত্তি আসলো। দম্পত্তিদের মধ্যে থাকা ওই নারী বললেন, আপনি যদি কোনোভাবেই ট্রাম্পকে সমর্থন করেন তবে আমরা আমাদের গোপনীয় কথা আপনার সঙ্গে শেয়ার করব না। আর আমরা যদি নিজেদের গোপনীয় কথা আপনার সঙ্গে শেয়ার না করি, তবে তা যৌনতার সঙ্গে সম্পৃক্ত হবে না।’

তিনি বলেন, ‘হলিউড সুপারস্টার বিলি বুশের সঙ্গে নারীদের নিয়ে ট্রাম্পের অশালীন কথোপকথন ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয় এ সমস্যা। তবে ট্রাম্পের নির্বাচনে জয়লাভের পর এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প