ট্রাম্পের বিরুদ্ধে নগ্ন হয়ে শতাধিক নারীর প্রতিবাদ


যুক্তরাজ্যে কয়েকদিন আগে প্রতিবাদ জানাতে যাবতীয় কুণ্ঠা, অস্বস্তি আর ভীতিকে বর্জন করে নগ্ন হয়ে রাস্তায় নেমেছিল প্রায় ৩ হাজার নর-নারী। মার্কিন আলোকচিত্রী স্পেনসার টিউনিকের আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীকে বাঁচাতে নগ্ন হয় ব্রিটিশ শহর হাল। এবার যুক্তরাষ্ট্রের পালা। প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য হোয়াইট হাউজে ঠেকাতে টিউনিকেরই ডাকে ক্লিভল্যান্ডের রাস্তায় নগ্ন প্রতিবাদ জানালেন শতাধিক নারী।
প্রাথমিক দৌড়ে কিছুটা এগোনোর পর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার কথা ট্রাম্পের নাম। সোমবার এই কনভেনশন শুরুর দিনেই নারীদের নগ্ন হয়ে রাস্তার নামার ডাক দিয়েছিলেন আলোকচিত্রী স্পেনসার টিউনিক। তার মতে, ট্রাম্প একজন পরাজিত মানুষ।
টিউনিকের ডাকে সাড়া দিয়ে হাতে আয়না নিয়ে প্রতিবাদে সামিল হল ১৩০ জন নারী। প্রতিবাদের এই ছবিই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রকাশ করবেন টিউনিক। তার ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবাদীদের হাতের আয়নায় প্রতিফলিত হবে প্রগতিশীল নারীদের জ্ঞান এবং ‘মায়ের চরিত্র’র ধারণা।
নগ্ন আলোকচিত্রের জন্য বিখ্যাত স্পেনসার টিউনিকের মতে, এবার তার মনে হয়েছে, এই ইস্যুতে তার কিছু একটা করা দরকার। এটাই তার সবচে রাজনৈতিক ফটোশ্যুট বলে দাবি করেছেন টিউনিক। তার মতে, শুধু নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে ব্যালট বাক্সে ভোট দেয়াটাই যথেষ্ট না।
ট্রাম্পের নারী ও সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের তীব্র নিন্দা করে টিউনিক বলেছেন, ‘আমার স্ত্রী ও দুই মেয়ে আছে। নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ট্রাম্পের ব্যবহৃত ভাষা ও ঘৃণা রিপাবলিকান পার্টির নয় বলেই আমার বিশ্বাস।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













