ট্রাম্প এগিয়ে থাকায় এশিয়ার শেয়ারবাজারে ধস


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকায় এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। খবর বিবিসি।
সকাল থেকে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ধস নামতে শুরু করেছে। কমেছে ডলারের বিপরীতে মুদ্রার মান।
বিবিসি বলছে, এশিয়ার ব্যবসায়ীরা আশা করেছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন নির্বাচনে জয়ী হবেন। তবে নির্বাচনী ফলাফলে ছন্দ পতনের পর বাজার ঘুরে দাঁড়ায়। জাপানের নিকি ২২৫ এর সূচক ৫.২% হংকং এর হ্যাংগ স্যাঙ্গের ৩.৮% এবং সাংহাইয়ে কম্পোসিটের সুচক ১.৬% এবং কোরিয়ার কস্পিতে ৩.১% শতাংশ কমেছে।
বিবিসির খবর অনুযায়ী, নির্বাচনের ফলাফলের প্রভাবে বুধবার যুক্তরাষ্ট্রের ডো জোন্স ইন্ডেক্স ৪% বা ৮০০ পয়েন্ট কমতে পারে।
ডলারের বিপরীতে ম্যাক্সিকান মুদ্রা পাসোর মান এ যাবৎকালের সর্বনিম্নে এসে ঠেকেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













