শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, দীর্ঘলাইন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এ সময় টিকিট প্রত্যাশীদের দীর্ঘলাইনও চোখে পড়ে। বুধবার সকাল ৮টা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট প্রত্যাশীরা অনেকে মঙ্গলবার দিনগত রাতে লাইনে দাঁড়িয়েছেন। সেহরির পর থেকে ভিড় আরও বাড়তে শুরু করে।

এদিকে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও কালোবাজারি রুখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও কালোবাজারি রোধে নিরাপত্তা বাহিনীর সদস্যরার তৎপর রয়েছে। এর আগে, গত ১৫ জুন রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক আগামী ২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন।

তিনি জানান, রেলের পরিচালনা বিভাগের করা সময়সূচি অনুসারে ২২ জুন বিক্রি হবে ১ জুলাইয়ের অগ্রিম টিকিট। ২৩ জুন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। একইভাবে ৩, ৪ ও ৫ জুলাই ট্রেন ভ্রমণের অগ্রিম টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৬ জুন। এছাড়া ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৪ জুলাই। এদিন ৮ জুলাইয়ের টিকিট দেয়া হবে। এছাড়া ৫ জুলাই ৯ জুলাইয়ের, ৭ জুলাই ১০ ও ১১ জুলাইয়ের এবং ৮ জুলাই ১২ জুলাইয়ের ফিরতি টিকিট দেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ