‘ডাইনি’ শিশুকে না খাইয়ে মারার আদেশ, তার পর…


একরত্তি ছেলে, সে নাকি ডাইনি! ভাবা যায়! আর তার জন্যই দিনের পর দিন খেতে দেওয়া হয়নি হোপকে। হোপ একটা উদাহরণ। এরকম অনেক হোপের জীবন এখন অন্ধকারে।
নাইজেরিয়ার একরত্তি ছেলে হোপকে দেখে সেই কবিতার লাইনগুলোর কথা খুব মনে পড়ে।
রাজা আসে যায় রাজা বদলায়
নীল জামা গায় লাল জামা গায়
এই রাজা আসে ওই রাজা যায়
জামা কাপড়ের রং বদলায়…
দিন বদলায় না!
সত্যি সত্যিই হোপের মতো শিশুদের দিন আর বদলাচ্ছে না নাইজেরিয়ায়। খেতে পাচ্ছে না তারা। থুড়ি, তাদের খেতে দেওয়া হচ্ছে না। তিলে তিলে তাদের পাঠানো হচ্ছে মৃত্যুর দেশে। ডাইনি সন্দেহে হোপের মতো শিশুদের শৈশব কেড়ে নেওয়া হচ্ছে। এরই কি নাম মানবতা?
একরত্তি ছেলে, সে নাকি ডাইনি! ভাবা যায়! আর তার জন্যই দিনের পর দিন খেতে দেওয়া হয়নি হোপকে। হোপ একটা উদাহরণ। এরকম অনেক হোপের জীবন এখন অন্ধকারে। হোপের অর্থ ‘আশা’। যে পরিবেশে হোপের মতো শিশুরা এখন রয়েছে, সেই পরিবেশে ভালভাবে জীবনযাপনের ‘আশা’ কি আর করা যায়?
করা যায় না। কেউ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না পর্যন্ত। এমন দুঃসময়ে বাচ্চা ছেলেটির সাহায্যে এগিয়ে এসেছেন আনজা রিংগ্রেন লোভেন। আফ্রিকান চিলড্রেনস এইড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি। নাইজেরিয়ার বাস্তবিক ছবিটা তিনি তুলে ধরেছেন। ফেসবুকে বেশ কয়েকটি হৃদয়বিদারক ছবি তুলে ধরে বোঝানোর চেষ্টা করেছেন নাইজেরিয়ার বাস্তব ছবি। আনজা লিখেছেন, ‘গত তিন বছরে আমি নাইজেরিয়ার অনেক কিছু দেখেছি।’’
নাইজেরিয়ার অধিকাংশ শিশুর অবস্থা এখন হোপের মতো। শৈশব তাদের হারিয়ে গিয়েছে কোন সুদূরে। ডাইনি সন্দেহে তাদের উপরে চলেছে পাশবিক অত্যাচার। এই না কি ২০১৬-র পৃথিবীর চেহারা! আনজা লিখছেন, ‘‘এই ফুটেজই তো প্রমাণ করছে কী ভয়ঙ্কর পরিস্থিতি নাইজেরিয়ায়। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি।’’ লড়ছেন তিনি। তাঁর যাবতীয় সঞ্চয় খরচ করে অন্যায়, কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়ে চলেছেন আনজা। শিশুদের মুখে খাবার তুলে ধরার জন্য দেশের এপ্রান্ত ওপ্রান্ত করে বেড়াচ্ছেন। অবস্থা ফেরানোর চেষ্টা করছেন শৈশব হারানো শিশুদের।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













