বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডাক্তারদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসের ফি হালনাগাদ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার সংসদের প্রশ্নোত্তরে তিনি বলেন, বর্তমানে দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২ অনুযায়ী বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল ফি, কানসালটেশন ফি নির্ধারণ করা হয়েছে।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী মন্ত্রীকে বলেন, প্রাইভেট প্র্যাকটিসে অনেক চিকিৎসক খেয়ালখুশি অনুযায়ী অনৈতিকভাবে ফি আদায় করছে। আইন করে ডাক্তারদের ফি নির্দিষ্ট করতে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না তা জানতে চান তিনি। জবাবে মন্ত্রী জানান, ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬ এর খসড়া শিগগিরই চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। নতুন আইন হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ ফি নির্ধারণ সম্ভব হবে বলে জানান তিনি।

জাসদের এ কে এম রোজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবা সম্প্রসারণে এক শিফটের পরিবর্তে দুই শিফটে বহিঃবিভাগ চালু করা হলে অধিক সংখ্যক জনগণ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে সক্ষম হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি পরীক্ষামূলকভাবে সরকারি হাসপাতালগুলোতে বৈকালিক বহিঃবিভাগ চালু করার জন্য প্রাথমিক পর্যায়ে ১০টি হাসপাতাল নির্বাচন করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে