ডাক বিভাগে ৫১ পদে চাকরি


বাংলাদেশ ডাক বিভাগ ৫১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৫১টি পদের বিপরীতে পোস্টাল অপারেটর পদে ৩০ জন এবং মেইল অপারেটর পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে।
পোস্টাল অপারেটর
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটারে দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পোস্টাল অপারেটর পদে। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে সর্বসাকল্যে ১০ হাজার ৪৫০ টাকা।
মেইল অপারেটর
মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। ১৮ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। বেতন দেওয়া হবে সর্বসাকল্যে ১০ হাজার ৪৫০ টাকা।
পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক সমকাল পত্রিকায় ৫ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৭) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













