ডিএনএ পরীক্ষায় জঙ্গি তামিমের পরিচয় নিশ্চিত


জঙ্গি কর্মকাণ্ডের নতুন ধারা সৃষ্টি ও বিভিন্ন নাশকতার পরিকল্পনাকারী হিসেবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত তামিম চৌধুরীর ডিএনএ পরীক্ষার প্রতিবদন পেয়েছে পুলিশ। এতে তামিমের পরিচয় বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ।
মঙ্গলবার পরীক্ষার ফলাফল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে পৌঁছেছে।
গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, নিহত হওয়ার পর পুলিশ প্রাথমিকভাবে তাকে তামিম চৌধুরী হিসেবে চিহ্নিত করে। তবে তার পরিচয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে তার দেহের বিভিন্ন নমুনার ডিএনএ পরীক্ষা করা হয়। পরে এ নমুনা কানাডায় পাঠানো হয়। সে দেশে অবস্থানরত তামিমের পিতা ও বোনের ডিএনএ নমুনার সঙ্গে তার ডিএনএ নমুনার তুলনামূলক পরীক্ষা করা হয়। সে পরীক্ষায় তামিম চৌধুরী প্রকৃতপক্ষে ‘তামিম চৌধুরী’ই বলে প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত হন জঙ্গি তামিম চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













