ডিএমপি কমিশনার: বিমানবন্দরের ঘটনা ‘হামলা’ নয়


গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে বোমার বিস্ফোরণে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনাটি ‘হামলা’ নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেছেন, ‘বিমানবন্দরের গোলচত্বরে বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার বিষয়টি কোন হামলার ঘটনা নয়। বোমা বহনকারী ব্যক্তি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গেলে বোমাটির বিস্ফোরণ ঘটে, এতে বোমা বহনকারীর মৃত্যু হয়।’
এক প্রশ্নে জবাবে ডিএপি কমিশনার ব্যাখ্যা দিয়েছেন, ‘বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল না ওই ব্যক্তির। কারণ তিনি পূর্ব দিক থেকে এসে হেঁটে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। বিমানবন্দরে হামলার পরিকল্পনা থাকলে হামলাকারী ওই পথে যেতেন না।’
ডিএমপি কমিশনার যোগ করেছেন, ‘আত্মঘাতী হামলার পরিকল্পনা থাকলে হামলাকারী দ্রুত পুলিশ বক্সে থাকা পুলিশ সদস্যদের কাছে চলে যেতেন, কিন্তু হামলাকারী সেটা করেননি।’
এদিকে, বিমানবন্দর চত্বরে হামলার কয়েক ঘন্টা পর এই হামলার দায় স্বীকার করে নিয়ে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এটিকে ‘আত্মঘাতি হামলা’ বলে উল্লেখ করা হয়েছে আইএসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













