ডিজিটাল পদ্ধতিতে হবে যানবাহনের ফিটনেস টেস্ট


ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস টেস্টের জন্য রাজধানীর মিরপুরে স্থাপন করা হয়েছে ভেহিকল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি)। আগামী ৩০ অক্টোবর ভিআইসি উদ্বোধন করা হবে।
বুধবার মিরপুরে বিআরটিএ অফিস পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ভিআইসি স্থাপনের মধ্যে দিয়ে দেশের পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি নানা ব্যবস্থা নেওয়ার ফলে বিআরটিএর সেবার মান বেড়েছে। কিন্তু দালালদের দৌরাত্ম এখনো রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।
তিনি জানান, ভিআইসি চালু হলে ফিটনেস টেস্টের জন্য যানবাহন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সেন্টারে আনতে হবে। বর্তমানে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল টেস্ট চালু হলে যানবাহন ব্যবস্থাপনায় আরো অগ্রগতি হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













