ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন


চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যেই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আগামী ১৫/২০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে চিঠি পাঠাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। স্বাভাবিকভাবেই এই নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, সচিবালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করার বিধান রেখে জেলা পরিষদ আইন অনুমোদন দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













