ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২১ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহে ৭ জন ও সিলেটে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২০১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৬,৮৬৩ জন ছাড়পত্র পেয়েছেন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮,৯৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাঝে ৬৩.১০% পুরুষ এবং ৩৬.৯০% নারী। একই সময়ে মারা গেছেন ৫৪৯ জন যার মধ্যে ৫১.৭০% নারী এবং ৪৮.৩০% পুরুষ।
এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১,১৭৯ জন। মারা যান ১,৭০৫ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













