ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে নেই : মেয়র খোকন


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘গত দু-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি হলেও এটি আতঙ্ক, কিংবা উদ্বেগজনক কিংবা মহামারি পরিস্থিতি পর্যায়ে এখনো নেই।’
সোমবার রাজধানীর ইস্কাটনে মশা নিধন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন।
ডেঙ্গুর প্রকোপ কমাতে এডিস মশা নিধনে, ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ১৫ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ৫৭টি ওয়ার্ডে, এডিস মশার লাভা ও প্রজননস্থল ধ্বংস করা হবে।
ইস্কাটন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি জানান- রাজধানীতে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তবে তা এখনো উদ্বেগজনক পর্যায়ে যায়নি। তাই সতর্ক অবস্থানে গিয়ে ঢাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণসহ বেশ কিছু উদ্যোগের কথা জানান মেয়র সাঈদ খোকন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













