বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডেমোক্রেট অধিকারকর্মীর সমালোচনা করে তোপের মুখে ট্রাম্প

জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবারে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাবার ঘোষণা দেয়া ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য, রাজনীতিবিদএবং বিনোদন জগতের তারকাদের সংখ্যা বাড়ছে।

এক টুইটে মি. ট্রাম্প নাগরিক অধিকার আন্দোলনকর্মী এবং ডেমোক্রেট কংগ্রেস সদস্য জন লুইসকে ‘খালি বকবক করে’ এবং ‘অকাজের’ বলে সমালোচনা করার পরই, এমন প্রতিবাদ জানাতে শুরু করেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যরা।

এই বিতর্কে বেজায় চটেছেন মি. লুইসের সমর্থকেরা।

মি. লুইস ষাটের দশকের যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রধান একজন সংগঠক।

১৯৬৩ সালে ওয়াশিংটনে মার্টিন লুথার কিং এর নেতৃত্বে অনুষ্ঠিত বিখ্যাত পদযাত্রায় বক্তৃতা করা শেষ জীবিত নেতা এখন মি. লুইস।

১৯৬৩ সালে ওয়াশিংটনে মার্টিন লুথার কিং এর নেতৃত্বে বিখ্যাত পদযাত্রায় বক্তৃতা করা শেষ জীবিত নেতা এখন মি. লুইস বিষয়টি পছন্দ হয়নি রিপাবলিকান কংগ্রেস সদস্যদেরও।

রিপাবলিকান ঘনিষ্ঠ রাজনৈতিক ধারাভাষ্যকার বিল ক্রিষ্টল মন্তব্য করেছেন, মি. ট্রাম্প একমাত্র ভ্লাদিমির পুতিনকেই সম্মান দেন।

এর আগে মি. লুইস জানিয়েছিলেন, মি. ট্রাম্পকে তিনি বৈধ প্রেসিডেন্ট বলে মনে করেন না। আর সেকারণে এ মাসের কুড়ি তারিখে অনুষ্ঠিতব্য শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তিনি।

টুইটের মাধ্যমে দেয়া জবাবে মি. ট্রাম্প বলেছেন, মি. লুইসের অন্যকে সমালোচনা করা বাদ দিয়ে নিজের নির্বাচনী এলাকার দিকে মন দেয়া উচিত।

ঐ এলাকাটিকে অপরাধপ্রবন এবং অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করেন মি. ট্রাম্প।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প