ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ উদ্দেশ্যপ্রণোদিত


বর্তমান সময়ে আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয়তা কেমন এবং ভোট হলে কে এগিয়ে থাকবে- ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এ-সংক্রান্ত একটি জরিপ প্রত্যাখ্যান করেছে বিএনপি।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির ওই জরিপকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে দলটি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক পরিবেশ, ধর্মান্ধতা ও উগ্রবাদ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যশনাল সম্প্রতি একটি জরিপ চালিয়েছে, যা আজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। জরিপে বলা হয়, এখন নির্বাচন হলে আওয়ামী লীগ ৩৮ শতাংশ, বিএনপি ৫ শতাংশ ভোট পাবে।
জরিপটি শুধু হাস্যকরই নয়, এটি সত্যের অপলাপ মাত্র। জরিপকারীরা যেভাবে ডাটা, স্ট্যাটিস্টিক, স্যাম্পলিং, তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেছেন, তা গভীর ষড়যন্ত্রেরই অংশ। বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই, বলেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, সরকার লাশের পাহাড় ডিঙিয়ে হত্যা আর রক্তরঞ্জিত নির্বাচনে দখল আর কেড়ে নেওয়া ভোটকেন্দ্রগুলোর একতরফা সিল মারার যে তামাশা করেছে, তা দেশবাসী দেখেছে। সেই নির্বাচনের সরকারি পরিসংখ্যানটি মনে হয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জরিপের তথ্যের প্রধান উৎস।
তিনি বলেন, অনাচারে লিপ্ত একটি সরকার জনসমর্থনে এগিয়ে থাকবে, সেটা শুধু গণতন্ত্রহারা বাংলাদেশি মানুষকে উপহাস করাই নয়, বরং এই জরিপটি যে আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানের একটি অংশ, তা সহজেই অনুমেয়।
সরকার ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা ও রক্তপাতকে টিকে থাকার কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘শুক্রবার জাতিসংঘ বলেছে-চলতি বছরে দেশে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটবে। বাংলাদেশে সেই ফ্যাসিবাদের উত্থান ঘটেছে বেশ আগেই, এ বছর আরো বেশি ভয়াবহ নির্দয় রূপে আত্মপ্রকাশ করেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













