বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এই তথ্যগুলো শুনলে চমকে যাবেন!

ট্রাম্প

একেবারে অন্যরকম। একেবারে ব্যাকরণের বাইরে। চেনা আর পাঁচজন রাজনীতিবিদ, রাষ্ট্রনেতাদের থেকে একেবারে আলাদা। হেট হিম অর লাইক হিম, বাট ইউ কেন নট ইগনর হিম। এমনই তাকে নিয়ে বলা হয়।

তিনিই এখন হতে চলেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সব হিসেব উল্টে ট্রাম্পই এখন মার্কিনমুলুকের পয়লা নম্বর ওয়ান। আসুন ট্রাম্পকে নিয়ে জেনে নিই কিছু অবাক করা কিছু তথ্য-

১) ডোনাল্ড ট্রাম্পের তিনটে বিয়ে। ইভানা ট্রাম্প, মার্লা ম্যাপলেস আর তার বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

২) ১৩ বছর বয়সে ডোনাল্ড ট্রাম্পকে মিলিটারি স্কুলে পাঠিয়েছিল তার পরিবার। কারণ তাদের মনে হয়েছিল অনুশাসন, শৃঙ্খলা জিনিসটা শেখা দরকার ট্রাম্পের।

৩) ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এমন কথা লেখে এক মার্কিন ম্যাগাজিন। ট্রাম্প সেই ম্যাগাজিনের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ওরা আমার আসল উচ্চতা থেকে এক ইঞ্চি কমিয়ে দিয়েছে, এটা অন্যায়। ট্রাম্পের দাবি তার আসল উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি।

৪) ডোনাল্ড ট্রাম্পের অভিজাত বোহেমিয়ান জীবন, নারীঘটিত কেলেঙ্কারির কথা শোনা গেলেও, উনি কিন্তু কোন নেশা জাতীয় দ্রব্য পান করেন না। কারণ ১৯৮২ সালে ট্রাম্পের দাদা অত্যধিক অ্যালকোহল সেবনের কারণে মারা যান।

৫) ক্যাসিনো, হোটেল, রিয়েল এস্টেটের কোম্পানিও ছিল। ২০০৭ সালে ট্রাম্প মার্কিন বাজারে নিয়ে এসেছিলেন ডাচ ভোদকা। তবে একেবারেই চলেনি সেই ভোদকা।

৬) ১৯৯০ সালে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেদিন বলেছিলেন, এটা সাময়িক, ভাল দিন আসছে। ২০০০ সাল থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান। জিনিউজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প