ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার আহ্বান মাহমুদুর রহমানের


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইনকিলাব মঞ্চ আয়োজিত “ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি?” সংলাপে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মাহমুদুর রহমান বলেন, “প্রেসিডেন্ট হিসেবে চুপ্পুকে অপসারণ করুন। আপনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিন এবং জাতীয় সরকার গঠন করুন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দিন। রাজনৈতিক দলগুলো যখন ঐক্যবদ্ধ থাকবে, তখন কোনো তৃতীয় ব্যক্তি ক্ষমতা নিতে পারবে না। আন্তর্জাতিকভাবে একটা মেসেজ যাবে যে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্র দিল্লি থেকে করে লাভ হবে না।”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













