বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকার মতো গাজীপুর-রংপুরে হচ্ছে মহানগর পুলিশ

গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনে মহানগর (মেট্রোপলিটন) পুলিশ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের আদলে এ বাহিনী গঠন করা হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থাপিত ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৫’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৫’ খসড়া দুটির নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশন এলাকাকে মেট্রোপলিটন করা হচ্ছে। এ দুটি সিটি করপোরেশন এলাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদলে পৃথক মহানগর পুলিশ বাহিনী গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন হয়েছে। এখন এগুলো পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আবারো মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত আইনের খসড়ায় গাজীপুর জেলার জয়দেবপুর, টঙ্গী ও কালিয়াকৈর থানার মৌচাক ও সফিপুর ইউপি এলাকা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গঠন করার কথা বলা হয়েছে। সালনা, জয়দেবপুর, চৌরাস্তা, কোনাবাড়ী, মীরেরবাজার, বোর্ডবাজার, মৌচাক, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম—এই ১০টি এলাকা নিয়ে জিএমপির ১০টি থানা করার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, রংপুর সিটি করপোরেশন এলাকায় ছয়টি থানা নিয়ে রংপুর মহানগর পুলিশ ইউনিট করার প্রস্তাব করা হয়েছে। ছয়টি থানা হলো কোতোয়ালি, হাজীরহাট, পরশুরাম, তাজহাট, মাহীগঞ্জ ও হারাগাছ।

এ ছাড়া আজকের বৈঠকে কয়েকজন মন্ত্রীর বিদেশ সফরের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ