ঢাকায় ৫ দিন গাড়ি বের করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
আইপিইউ সম্মেলন উপলক্ষে আগামী বুধবার পর্যন্ত পাঁচদিন প্রয়োজন ছাড়া গাড়ি বের না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্মেলনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীর প্রতি এই অনুরোধ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলন চলাকালীন আগামী মঙ্গলবার এসএসসি পরীক্ষা রয়েছে। এ কারণে যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পা রয়েছে। সেজন্য এই পাঁচদিন ঢাকা শহরের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ করছি।
তিনি বলেন, আইপিইউ সম্মেলন উপলক্ষ্যে ১৩২টি দেশ থেকে ১৪০০ মেহমান বাংলাদেশে আসবে। ইতোমধ্যে এক হাজার ১৩০ জন মেহমান পৌঁছেছেন। সন্ধ্যার মধ্য বাকিরা পৌঁছবেন বলে আশা করছি। মেহমানদের নিরাপত্তার পুরো ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সম্মেলন শেষ না হওয়া এই ব্যবস্থা থাকবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্মেলনকে ঘিরে কোনো হুমকি নেই। এছাড়া জঙ্গি হামলার আশঙ্কায় কোনো বিদেশি মেহমান তাদের নির্ধারিত যাত্রা বাতিলও করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













