ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন: শনিবার বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক


রাজধানীতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫। এ উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ম্যারাথন উপলক্ষে ঢাকার প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল বেলা ২টা পর্যন্ত মহাসড়কে যাতায়াতের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













