ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহী চীন


ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রায় ২২৫ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এ এক্সপ্রেসওয়ে নির্মাণে নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দুই থেকে আড়াই ঘণ্টায় নেমে আসবে।
বুধবার সকালে সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং জিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যায়। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বাংলাদেশস্থ চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরকালে যে সব চুক্তি করা হয়েছিল সেসব চুক্তিগুলো বাস্তবায়ন ও ত্বরান্বিত করার নিয়ে দীর্ঘক্ষণ চীনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়।
সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ফিজিক্যাল স্টাডি আবার করা হচ্ছে। এ কাজটি সম্পন্ন করতে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয় হবে। সেতু বিভাগ থেকে কাজের তদারকি করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬ লেন বিশিষ্ট ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য হবে প্রায় ২২৫ কিলোমিটার। চীন সরকার এ ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৭০ হাজার কোটি টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













