বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা-দিল্লি ফ্লাইট চালু হচ্ছে

আগামী এপ্রিল মাসভাগ্য খুলে গেল শতাফ ফিগারের থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি ফ্লাইট চালু হচ্ছে। সোমবার দুপুরে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ফ্লাইট চালু সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে হাইকমিশনার ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী উদ্যোগের আশ্বাস দেন।

এছাড়াও একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজের বিনির্মাণ ও বিকাশ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়।

উন্নয়নকে ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনের উপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলং-এর যাত্রীরা সিলেট বিমান বন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবেন।

এছাড়াও সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন। রাশেদ খান মেনন এ ব্যাপারে উদ্যোগের আশ্বাস দেন। উত্তরাঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তিস্তার পানি বন্টন চুক্তি জরুরি বলে মন্ত্রী অভিমত ব্যক্ত করলে হাইকমিশনার জানান, এ ব্যাপারে ভারত অত্যন্ত সজাগ ও সচেতন।

বৈঠকে বাংলাদেশে স্কলারশিপ আরও বাড়ানো হবে উল্লেখ করে হাইকমিশনার জানান, এ অঞ্চলে সবচেয়ে বেশি স্কলারশিপ বাংলাদেশি শিক্ষার্থীদের দেয়া হয়।বৈঠকে ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি নিনান্দ দেশপান্ডে, সেকেন্ড পলিটিক্যাল সেক্রেটারি মনুস্মৃতি উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ