ঢাকা-বরিশাল-ঝালকাঠি রুটে কিছু লঞ্চ চলছে
ঢাকা-বরিশাল-ঝালকাঠী রুটে পাঁচটি লঞ্চ চলাচল শুরু করেছে। লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল নৌবন্দরের সভাপতি শেখ আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীদের বিশেষ অনুরোধে কয়েকটি লঞ্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর থেকে চলাচল শুরু করেছে। তবে দাবি পূরণ না হলে শুক্রবার এ সুযোগ থাকবে না।
জানা গেছে, বরিশাল ও ঝালকাঠি থেকে এমভি ফারহান-৭ ও বরিশাল থেকে পারাবত-৯, এমভি টিপু-৭ লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা হয়। পাশাপাশি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে গেছে আরো দুটি লঞ্চ।
এর আগে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান শ্রমিকদের ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়। তাই আজ বৃহস্পতিবার দিনভর বরিশাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













