রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা যাচাই করছে ব্রিটেন

বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমান বন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে ব্রিটিশ বিমান নিরাপত্তা গোয়েন্দাদের একটি দল ঢাকায় গেছে।

ঢাকায় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ব্রিটিশ এই নিরাপত্তা গোয়েন্দারা বাংলাদেশের বেসামরিক বিমান কর্তৃপক্ষের সাথে বৈঠক করছেন।
সফরকারী দলটি ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা সচক্ষে খুঁটিয়ে দেখবেন।

সম্প্রতি সন্ত্রাসীদের পেতে রাখা বোমায় মিশরের শারম আল শেখ বিমান বন্দর থেকে উড়ে যাওয়া একটি রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর ব্রিটেনের পরিবহন দপ্তর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য কিছু দেশকে বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে তাগাদা দিচ্ছে।

বিশেষ করে যে সব দেশ থেকে ব্রিটেনে সরাসরি বিমান যায়, সেসব দেশের ওপর তারা নজর দিচ্ছে। শারম আল শেখের ঐ ঘটনার প্রায় পরপরই ব্রিটেনের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে যাত্রী ও ব্যাগেজ পরীক্ষা সহ বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেয়।

ব্রিটেনের একজন দূত বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী হাসিনার সাথেও সেসময় কথা বলেন। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি সচক্ষে দেখতে এসেছেন ব্রিটিশ গোয়েন্দারা।

বেসামরিক বিমান মন্ত্রী রাশেদ খান মেনন গত সপ্তাহে বিবিসিকে জানান, ব্রিটেন ঢাকা বিমানবন্দরে লোকজনের যাওয়া-আসা, ব্যাগেজ হ্যান্ডলিং, বিস্ফোরক চিহ্নিত করার ব্যবস্থা ও বিমানে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নিরাপত্তার মতো বিষয়ে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছেন।
মি. মেনন বলেন, ব্রিটেন উদ্বেগ জানানোর পর বিমান বন্দরের নিরাপত্তায় বেশ কিছু বাড়তি কড়াকড়ি করা হচ্ছে।

তিনি জানান, যাত্রীদের চেক ইনের সময় এখন বেল্ট, ঘড়ি বা জুতো খুলতে বলা হচ্ছে। স্ক্যানিং যন্ত্রসহ বিস্ফোরকের সন্ধানে ডগ স্কোয়াড ব্যাবহার করা হচ্ছে।

এছাড়া, মন্ত্রী জানান, ব্যাগেজ হ্যান্ডলিং এর সাথে যারা জড়িত তাদের ব্যাপারে গোয়েন্দা ও পুলিশের ক্লিয়ারেন্স নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নির্দেশ দিয়েছেন ভিভিআইপি যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে যেন বেশি মানুষকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া না হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ