বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা মহানগরীতে শনিবার থেকে ভোটার তালিকা হালনাগাদ

১৪ অক্টোবর (শনিবার) থেকে ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আসাদুজ্জামান জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৭ উপলক্ষে ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছে। যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের নির্ধারিত তারিখে নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার হতে হবে।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আগামী ১৪ অক্টোবর সকাল ৯টায় বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত থাকবেন।

এছাড়া ১৪ অক্টোবর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জিগাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নির্বাচন কমিশনার কবিতা খানম ঢাকা ক্যান্টনমেন্টের মুসলিম মডার্ন একাডেমি এবং নির্বাচন কমিশনার ব্রি. জে. শাহাদাত হেসেন চৌধুরী (অব.) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন।

ইসি সূত্র থেকে জানা গেছে, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০০ বা তার পূর্বে অর্থাৎ যাদের বয়স ১ জানুয়ারি ২০১৮ তারিখে ১৮ বছর বা তার বেশি এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তাদের ভোটার করা হচ্ছে। এছাড়া ভোটার হওয়ার যোগ্য কেউ ইতিপূর্বে হালনাগাদে বাদ পড়ে থাকলে তাদেরকেও ভোটার করা হচ্ছে।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় ভোটার হওয়ার যোগ্য কারো তথ্য সংগ্রহ করা না হয়ে থাকলে তারাও নিবন্ধন কেন্দ্রে গিয়ে তথ্য ফরম পূরণপূর্বক ভোটার হতে পারবেন।

তাদেরকে যা সঙ্গে নিয়ে নিবন্ধন কেন্দ্রে যেতে হবে- ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি, এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), সিটি করপোরেশেনের ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নাগরিকত্বের সনদপত্র, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ঠিকানা প্রমাণের সপক্ষে বাসা/বাড়ির ট্যাক্স প্রদানের বা যেকোনো ইউটিলিটি বিলের কপি বা জমির দলিলের ফটোকপি ইত্যাদি।

ঢাকা মহানগরী ও এর আওতাধীন এলাকাসমূহের ভোটার নিবন্ধনের সময়সূচি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রচার করা হয়েছে। সময়সূচি নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd তে পাওয়া যাবে। এছাড়া হটলাইন ১০৫ নম্বরে ফোন করেও জানা যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে