বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা মহানগর আ. লীগ সভাপতি বিদ্যুৎ বিল দেন না তিন বছর!

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের প্রতিষ্ঠানের কাছে প্রায় ৭৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তিন বছর ধরে তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ডিপিডিসি) বিল দিচ্ছেন না। সাধারণত দুই মাসের বিল বকেয়া পড়লেই সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম থাকলেও তাঁর ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি।

এম এ আজিজের প্রতিষ্ঠান মেসার্স এস এ হোসেন। এই প্রতিষ্ঠানেরই বকেয়ার জন্য গত ২৯ নভেম্বর ডিপিডিসি থেকে চিঠি দেওয়া হয়। এতে হয়, ‘আপনার ব্যবহৃত স্থাপনার নিকট বিদ্যুৎ বিল বাবদ ডিপিডিসির ৭২ লাখ আটাশি হাজার ৯৯৫ টাকা বকেয়া পাওনা আছে। এ বকেয়া পরিশোধের জন্য আপনাকে বার বার নোটিশ প্রদান করার পরও আপনি তা পরিশোধ থেকে বিরত আছেন।’

চিঠিতে আরো বলা হয়, ‘২০১২ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করেনি এম এ আজিজের মেসার্স এস এ হোসেন।’

বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ডিপিডিসিতে হাজির হয়ে কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না, কেন মামলা দায়ের করে স্থাপনা ক্রোক করা হবে না— এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এম এ আজিজ বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানের এ রকম বকেয়া থাকতেই পারে। এ নিয়ে তো ওদের (ডিপিডিসি) সঙ্গে কথা হয়েছে।’ তিন বছরেও বিচ্ছিন্নহীন অবস্থায় কীভাবে চলছে জানতে চাইলে এম এ আজিজ বলেন, ‘এসব আমার ছেলে দেখে। আমাকে খোঁজ নিতে হবে।’

বিষয়টি নিশ্চিত করে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. নজরুল হাসান অনলাইনকে বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। এ ব্যাপারে কাজ করার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী