সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট, দুর্ভোগে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ডাকা ধর্মঘটে অসহনীয় দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।

অন্তঃসত্ত্বা নুসরাত জাহান ঝর্ণা (২৫) হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় হাসপাতালের জরুরি বিভাগে টিকেট কাউন্টারের পাশে মাটিতে বসেই অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে দেখা যায় এই নারীকে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদি গ্রামের বাসিন্দা ঝর্ণা।

ঝর্ণার বাবা মো. নুরুল ইসলাম জানান, ঝর্ণা দুই মাসের অন্তঃসত্ত্বা। গতকাল সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যায়। বাম পায়ের আঙুলের হাড় ভেঙে যায়। প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা ঝর্ণার পায়ে ব্যান্ডেজ করে ছেড়ে দেন। হাসপাতালের ভেতরে ও বাইরে তিন ঘণ্টা অপেক্ষা করেও কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি।

পরে প্রাইভেটকার ভাড়া করে হাসপাতাল ছেড়ে যান ঝর্ণা ও তাঁর স্বজনরা।

গত শনিবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চাপায় চারজন নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক সোহেলকে আটক করা হয়। পরে ধর্মঘট ডাকে অ্যাম্বুলেন্স মালিকদের সংগঠন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ